ads

বুধবার , ২ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় একরাতে একই বাড়ি থেকে ৬টি গরু চুরি

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ২, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ

শেরপুরের নকলায় একরাতে একই বাড়ি থেকে বিদেশী জাতের ৬টি গরু চুরি হয়েছে। ওই ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছে এলাকার গরুর খামারী ও সাধারণ কৃষক। ১ অক্টোবর মঙ্গলবার দিবাগত গভীর রাতে বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী পূর্বপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

চুরি হওয়া গরুর মালিক স্থানীয় হাবিবুর রহমানের ছেলে কৃষক জয়নাল আবেদীন (৫৬) ও নুর হোসেন (৫০)। এরমধ্যে জয়নালের বাছুরসহ একটি বিদেশী জাতের গাভী, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা এবং ছোটভাই নুর হোসেনের একটি বাছুরসহ ২টি বিদেশী জাতের গাভী ও বিদেশী জাতের একটি ষাড়গরু, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা হবে বলে জানিয়েছেন তারা।

কৃষক নুর হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোয়ালঘরের খোঁজখবর নিয়ে শুয়ে পড়েন তিনি। রাত ৩টার দিকে ঘুম থেকে সজাগ পেয়ে দেখেন গোয়ালঘর ফাঁকা। সাথে তার বড়ভাই জয়নালের গোয়ালঘরেও কোন গরু নেই।

Shamol Bangla Ads

নকলা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আনিছুর রহমান জানান, পরদিন বুধবার সকালে নুর হোসেনের বাড়ি গিয়ে গরু চুরির ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। নুর হোসেনের স্ত্রী সাবিনা জানান, বুধবার আমি বাদী হয়ে গরু চুরির বিষয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।

তবে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখন আমি ঘটনাস্থলে যাচ্ছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!