ads

শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

রেজাউল করিম বকুল
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে পুকুর গোসল করতে নেমে খোকন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙা মোল্লাপাড়া গ্রামে নিজেদের পুকুরে গোসল করতে নামলে ওই ঘটনা ঘটে। খোকন ওই গ্রামের মৃত সেকান্দর আলী মেম্বারের ছেলে ও দুই সন্তানের জনক।

Shamol Bangla Ads

মৃত খোকনের বড় ভাই ইউপি সদস্য বেলায়েত হোসেন লাভলু জানান, খোকন মিয়া শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়।

পরে আশপাশের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন, পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!