ads

বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় রাস্তা পারাপারের সময় ট্রলির চাপায় বৃদ্ধ নিহত

জাহাঙ্গীর হোসেন, নকলা
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ট্রলির চাপায় হাজর উদ্দীন (৮০) নামের এক বৃদ্ধ নিহতের ঘটনা ঘটেছে। ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গণপদ্দী ইউনিয়নের কৈয়ারবাজারে ওই ঘটনা ঘটে। তিনি গণপদ্দী এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হাজর উদ্দিন গণপদ্দী ইউনিয়নের কৈয়ারবাজারে রাস্তা পারাপারের সময় ট্রলি চাপা দিলে তিনি আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় হাজর উদ্দিনকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে  ৮টার দিকে মারা যান।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুনুর রশিদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

ঘাতক ট্রলিটি স্থানীয়রা আটক করেছেন বলে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!