ads

বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ২৬ হাজার ছাড়াল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৮ জনে দাঁড়াল। এছাড়া গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দুজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। এছাড়া ডেঙ্গুতে মারা যাওয়া অপরজন ঢাকা সিটির বাইরের বাসিন্দা।

অন্যদিকে গত একদিনে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (২০১) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, খুলনা বিভাগে ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৫৫৫ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ১৩ জন ছাড়াও ঢাকা ও খুলনা বিভাগে ৫ জন করে মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!