ads

মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে র‌্যাবের অভিযানে জেল থেকে পালানো ৫ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

শেখ হাসিনার সরকার পতনের দিন শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ২৩ সেপ্টেম্বর সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি শহরের খরমপুর মহল্লার মৃত ইন্তাজ আলীর ছেলে বিক্রম বিষু (৪৫), একই এলাকার জামশেদ আলীর ছেলে রুবেল মিয়া (৩৬) ও খোরশেদ আলীর ছেলে মাদক মামলার আসামি আমিনুল ইসলামকে (৩০) শহরের খরমপুর মহল্লায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এছাড়া শহরের শেরি ব্রিজ এলাকা থেকে মাদক মামলার আসামি আজগর আলীর ছেলে আলামিন (৪২) ও নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশি এলাকা থেকে হত্যা মামলার আসামি মৃত আকবর আলীর ছেলে স্বপন মিয়াকে (২৯) গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে কারাগারের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি করে। সেইসাথে কারাগারে আটক ৫ শতাধিক হাজতি ও কয়েদিকে পালিয়ে যেতে সহায়তা করে। ওই ঘটনার পর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অন্তত ৩০ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

Shamol Bangla Ads

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক মঙ্গলবার বিকেলে জানান, ধৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক অন্যান্য হাজতি ও কয়েদিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!