ads

সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাধ্যতামূলক অবসরে শেরপুরের এক পুলিশ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ

শেরপুর জেলার কর্মরত পুলিশ পরিদর্শক আনিচুর রহমান মোল্লাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তিনি শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। ২২ সেপ্টেম্বর রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন আনিচুর রহমান মোল্লাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ পরিদর্শক আনিচুর রহমান মোল্লাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

পুলিশ পরিদর্শক আনিচুর রহমান মোল্লা এর আগে টঙ্গীর তুরাগ থানায় কর্মরত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর তিনি ২৫ আগস্ট শেরপুরে ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে যোগদান করেন। তার নিজ জেলা গোপালগঞ্জ। পুলিশ পরিদর্শক আনিচুর রহমান মোল্লা শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে এখন ছুটিতে রয়েছেন। তার ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

Shamol Bangla Ads

পুলিশ পরিদর্শক আনিচুর রহমান মোল্লার বিষয়ে জানতে চাইলে শেরপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমরা এখনও অফিসিয়াল কোনো চিঠি পাইনি। চিঠি পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!