ads

শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে চুলায় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চা দোকানী নিহত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১:২০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে নিজ চায়ের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া (৩৮) নামে এক চা দোকানী নিহত হয়েছেন। ২১ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশ্চিন্তপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শাহিন ওই গ্রামের ওমর মৃত আতর আলী ছেলে।

Shamol Bangla Ads

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত শাহিন মিয়া শনিবার সকাল পৌণে ৯টার দিকে দোকানে চা বানানোর জন্য চুলায় সেট করে রাখা মিনি বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দেন। এসময় অসাবধানতাবশত ছেড়া তার হাতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নন্নী বাজারে ও পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!