ads

শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় রক্তসৈনিকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্ধুদ্ধকরণ কর্মসূচি

খবর টি পড়েছেন : ২৯৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

‘একের রক্ত অন্যের জীবন রক্তই হোক রক্তসৈনিকের বন্ধন’ এ স্লোগানকে সামনে রেখে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের ১৩ বছরপূর্তি উপলক্ষে ১৩ জেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদানে উদ্ধুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে রাজধানী ঢাকার উত্তরা সেক্টর-১২ এর প্রিয়াঙ্কা সিটিতে রক্তসৈনিক ঢাকার আয়োজনে ও রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, রক্তদান মহৎ কাজ। আমি প্রথম ১৯৯৬ সালে রক্তদান নিয়ে কাজ শুরু করি। আজ সারা দেশে আমাদের অসংখ্য রক্তসৈনিক নিয়মিত রক্তদান করে যাচ্ছে। পাশাপাশি মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ছে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তারা তৈরি করে ফেলেছে। প্রকৃতপক্ষে এরাই দেশের সোনার ছেলে। দেশের ভবিষ্যৎ উজ্জ্বল বয়ে আনবে তারা। তিনি আরও বলেন, আমাদের উচিৎ নিয়মিত রক্তদান করা, অন্যের রক্তের প্রয়োজনে সহযোগিতা করা। রক্তদানে কোন ক্ষতি হয় না, বরং একটি পরিবারের মুখে হাসি ফুঁটে ওঠে।

অনুষ্ঠানে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শামীম, রক্তসৈনিক ঢাকার বিভাগীয় সমন্বয়ক মো. পরাগ হাসান, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক এ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, সিলেট বিভাগীয় সমন্বয়ক সাকিব হাসান রয়েল, রক্তসৈনিক ঢাকার সমন্বয়ক মাইনুল ইসলামসহ জেলা-উপজেলার রক্তসৈনিক সদস্য ও প্রিয়াঙ্কা সিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্ধুদ্ধকরণ ওই কর্মসূচি সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কার্যক্রম চলে। ওইসময় প্রায় দেড়শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্ধুদ্ধকরণ করতে সচেতন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ দীর্ঘ দেড় মাসেও সচল হয়নি শেরপুর জেলা কারাগার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads