ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৫ থানার ওসিকে একযোগে বদলি

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

শেরপুরের পাঁচ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশনা জারি করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বুধবার রাতে অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিকের সই করা প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়ে জানানো হয়।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে হাইওয়ে পুলিশ, নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়াকে সিআইডি, ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদলকে সিআইডি, শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীকে সিআইডি ও নালিতাবাড়ী থানার ওসি মো. মনিরুল আলম ভূইয়াকে সিআইডি পুলিশে বদলি করা হয়েছে।

শেরপুরের পাঁচটি থানার ওসিদের গত নির্বাচনের আগে এক থানা থেকে অন্য থানায় পরিবর্তন করা হয়েছিল।

Shamol Bangla Ads

সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক আহত হন। এরপর গত ১০ সেপ্টেম্বর সেখানে নতুন ওসি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম যোগদান করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!