ads

সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ টি ড্রেজার মেশিন ধ্বংস

খবর টি পড়েছেন : ৬০৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ টি ড্রেজার মেশিন ও শতাধিক পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও বিজিবি সদস্যরা। ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ও গত শুক্রবার উপজেলার সীমান্তবর্তী পা‌নিহাটা, তারানি ও নাকুগাঁও এলাকায় ওই অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।

Shamol Bangla Ads

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার ভোগাই নদীর ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করে আসছিলো অসাধু কিছু বালু ব্যবসায়ী। এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়েছে। এরপরও পুরোপুরি থামছিল না বালু উত্তোলন। পরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গত শুক্রবার ও শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী তারানি, পানিহাটা ও নাকুগাঁও এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বিজিবি সদস্যরা। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০ টি ড্রেজার মেশিন ও প্রায় শতাধিক পাইপ ধ্বংস করা হয়। এছাড়াও কেউ যেনো নদী থে‌কে অবৈধভাবে বালু প‌রিবহন কর‌তে না পা‌রে সেজন্য বি‌ভিন্ন স্থা‌নে বেকু দিয়ে রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্ত ও রাস্তা কে‌টে দেওয়া হয়েছে। এসময় জনসাধারণ‌কে সতর্ক কর‌তে মাইকিং করা হয়।

অভিযানকালে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র সাথে রামচন্দ্রকুড়া বি‌জি‌বি ক্যাম্পের সদস্যরা, নয়া‌বিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি ফজলুল হক দে‌লোয়ার, প্রাম পুলিশ ও গ্রামবা‌সী উপ‌স্থিত ছি‌লেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ইজারা ব‌হির্ভূত স্থান থে‌কে কেউ বালু উত্তোলন ও প‌রিবহন কর‌তে পার‌বে না। অ‌বৈধ বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরু‌দ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সাময়িক স্থগিত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads