ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৬ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৫:৩০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৬ বস্তা ভারতীয় চিনিসহ মো. সুরুজ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

১৪ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার সুতিয়ারপাড় এলাকা থেকে গ্রেফতারের পর রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত সুরুজ শ্রীবরদী উপজেলার মাদারপুর এলাকার মৃত জবেদ আলীর ছেলে।

জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার সুতিয়ারপাড় এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিক্সায় করে ভারতীয় চিনি নেয়ার পথে স্থানীয় লোকজনের সহায়তায় সুরুজ আলীকে আটক করে পুলিশ। ওইসময় ৬টি বস্তায় প্রায় ৩০০ কেজি ভারতীয় চিনি ও বিভিন্ন গুড়া মসলাসহ পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি আটক করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, ৬ বস্তা ভারতীয় চিনি, বিভিন্ন গুড়ামসলা ও পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাসহ সুরুজ আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads