ads

সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের সম্মান জানাবে সরকার

খবর টি পড়েছেন : ২৮৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আগামী ১৪ সেপ্টেম্বর সম্মান জানাবে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম একথা জানিয়েছেন। ৯ সেপ্টেম্বর সোমবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সব শহীদের স্মরণে স্মরণসভা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এ তথ্য জানান।

Shamol Bangla Ads

উপদেষ্টা বলেন, স্মরণ সভায় শহীদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে। স্মরণ সভায় বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকা-এই তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে।

তিনি আরও বলেন, স্মরণ সভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণআন্দোলনের আবহ তৈরি করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন ডিজাইন নিয়ে তার মতামত ব্যক্ত করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, স্মরণসভার ফোকাল পয়েন্ট হিসেবে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম দায়িত্ব পালন করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইডেন-তিতুমীরসহ ২১ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পরবর্তী সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads