ads

রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

শেরপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ওইসময় নবাগত পুলিশ সুপার তার দায়িত্ব পালনে এবং শেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পরিবর্তিত অবস্থায় এক সঙ্কটময় পরিস্থিতিতে এ জেলার দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে। এখনও পুলিশে নানা সঙ্কট রয়েছে। সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় আরও সময়ের প্রয়োজন। এ অবস্থায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমকর্মীদের ভূমিকা সর্বাগ্রে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. খোরশেদ আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এনটিভির স্টাফ রিপোর্টার কাকন রেজা, দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার, দেশ টিভির জেলা প্রতিনিধি রফিক মজিদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় জেলায় কর্মরত অর্ধশতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম গত ৬ সেপ্টেম্বর শেরপুরে যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা ২ এপিবিএনের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

কুড়িগ্রাম জেলার বাসিন্দা আমিনুল ইসলাম স্থানীয় মাধ্যমিক স্কুল ও কলেজ থেকে এসএসসি-এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে যোগ দিয়ে নাটোরের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর আশুলিয়া-গাজীপুরের শিল্পাঞ্চল পুলিশ, ঢাকার সিটি এসবিতে কাজ করেছেন। তিনি সুদানে মিশনেও কর্মরত ছিলেন। মিশন থেকে ফিরে সিলেটের ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন। এরপর তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ৩ সন্তানের জনক। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!