ads

শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যোগদান করলেন নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ

শেরপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ৬ সেপ্টেম্বর শুক্রবার তিনি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং দায়িত্বভার গ্রহণ করেন।

Shamol Bangla Ads

নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণের পূর্বে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।

ওইসময় শেরপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপারকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে নবাগত পুলিশ সুপার উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের সাথে কুশলাদি বিনিময় করেন।

Shamol Bangla Ads

পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার, থানা, ফাঁড়ি ও ট্রাফিক বিভাগের ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!