ads

সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কলেজশিক্ষার্থী সবুজ হত্যায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২, ২০২৪ ৮:২৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শহীদ হওয়া শিক্ষার্থী সবুজের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের লংগরপাড়া বাজারে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর ও শ্রীবরদীর সমন্বয়কারীরাসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ এবং এলাকাবাসী অংশ নেন।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তারা কলেজ শিক্ষার্থী সবুজ হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। ওইসময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন’- এমন বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

জানা যায়, শহীদ সবুজ (১৮) শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের রুপারপাড়া এলাকার আজহার আলীর ছেলে। তিনি শ্রীবরদী সরকারি কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরের খরমপুর মহল্লার নতুন আইডিয়াল স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘাতকের গুলিতে নিহত হন সবুজ। ওই ঘটনায় গত ১২ আগস্ট সবুজের বড় ভাই মো. সাদ্দাম হোসেন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

Shamol Bangla Ads

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন শেরপুর-১ আসনের সাবেক এমপি মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ আসনের সাবেক এমপি এ ডি এম শহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,  জজ আদালতের সাবেক পিপি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানুসহ অনেকেই।

Need Ads
error: কপি হবে না!