ads

সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শুক্রবারও চলবে মেট্রো রেল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

রাজধানীর দ্রুতগতির বিদ্যুৎচালিত গণপরিবহন মেট্রো রেল সপ্তাহে ৬ দিন চলাচল করলেও যাত্রীদের কথা বিবেচনা করে শুক্রবারও মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কাজ করছে বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

Shamol Bangla Ads

তারা জানান, এখানো এ বিষয়ে ঘোষণা হয়নি। তবে পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। খুব শিগগিরই শুক্রবার থেকে মেট্রো রেল চলাচল করবে।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আজকেও আমরা ভিজিটে যাব। আমাদের আরেকটু সময় দিতে হবে। শুক্রবারের পুরো সিস্টেমটা সাজাতে হবে। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি এইটুকু আপাতত বলতে পারি।

Shamol Bangla Ads

বর্তমানে সকাল ৭টা ১০ ও ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন এবং মতিঝিল থেকে রাত ৯টা ১৩ মিনিটের পর ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে শুধুমাত্র এমআরটি পাসধারী যাত্রীরা ভ্রমণ করতে পারেন। এছাড়া সকাল ৭টা ৩১ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত ট্রেনগুলোতে সব ধরনের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

Need Ads
error: কপি হবে না!