ads

বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপি নেতা পলাশের মাতৃবিয়োগ

খবর টি পড়েছেন : ৫০৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত সাইফুল ইসলাম কালামের স্ত্রী ও শহর বিএনপির সভাপতি প্রভাষক মামুনুর রশিদ পলাশের মাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা হালিমা খাতুন (৮৪) আর নেই।

Shamol Bangla Ads

তিনি ২৮ আগস্ট রাত ১২ টায় রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্র সন্তান ও দুই কন্যা সন্তানসহ নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুরে শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে প্রথম এবং বিকেলে গ্রামের বাড়ি ভাতশালা ইউনিয়নের বয়রা পরাণপুর গ্রামে মরহুমার দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

Shamol Bangla Ads

শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হযরত আলীসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে তথ্যধারা… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads