ads

বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাবেক হুইপ, ২ সংসদ সদস্যসহ ৮৭ জনের নামে হত্যা মামলা

খবর টি পড়েছেন : ২,২৯৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাড়ির চাপায় শিক্ষার্থী শারদুল আশিস সৌরভকে (২২) হত্যার অভিযোগে এবার সাবেক হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক, সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানসহ ৮৭ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে।

Shamol Bangla Ads

২৭ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় নিহত শিক্ষার্থী সৌরভের বাবা ছোহরাব হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় ওই মামলাটি করেন। বুধবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, নকলা পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, জেলা স্বাচিপ সভাপতি ডা. এটিএম মামুন জোশ, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল প্রমুখ। এছাড়া একই মামলায় শেরপুরের সাবেক পুলিশ সুপার (বর্তমানে ডিআইজি) আনিসুর রহমান, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত ও ম্যাজিস্ট্রেটের গাড়িচালক হারুন মিয়াকে আসামি করা হয়েছে।

Shamol Bangla Ads

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শারদুল আশিস সৌরভ ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের জড়াকুড়া গ্রামের ছোহরাব হোসেনের ছেলে। তিনি শেরপুরের ডা. সেকান্দর আলী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ৪ আগস্ট বিকেলে শহরের খরমপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দেন ও গুলি ছোড়েন। ওই অবস্থায় প্রশাসনের গাড়ির চাপায় প্রাণ হারায় কলেজছাত্র শারদুল আশিস সৌরভ ও মাহবুব আলম। এদিকে মামলার বাদী ছোহরাব হোসেন এ ঘটনার জন্য আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে একই এলাকায় ৩ শিক্ষার্থী নিহতের ঘটনায় সদর থানায় পৃথক ৩টি হত্যা মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্য গ্রুপিংয়ের জের ধরে সাবেক হুইপ আতিউর রহমান আতিক ও সাবেক এমপি ছানুয়ার হোসেন ছানু পৃথক পৃথক দলীয় কর্মসূচি পালন করে আসলেও প্রতিটি মামলাতেই একসাথে আসামি রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেল পালানো বন্দিদের আত্মসমর্পণের গণবিজ্ঞপ্তি পরবর্তী সংবাদ চাঁদাবাজির মামলার শ্রীবরদীর ভেলুয়া ইউপি চেয়ারম্যান কারাগারে

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads