ads

মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জব্দকৃত বিভিন্ন মাদক ধ্বংস

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

শেরপুরে নালিতাবাড়ী থানা পুলিশের জব্দকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ধ্বংস করা হয়েছে। ২৭ মঙ্গলবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জব্দকৃত ওইসব ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ধ্বংস করা হয়।

Shamol Bangla Ads

আদালত সূত্রে জানা যায়, শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী থানার পুলিশ চলিত বছরের বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওইসব মাদকসহ মাদক পাচারকারীকে গ্রেফতার এবং মদ জব্দ করে। পরে আদালতের নির্দেশনায় মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়ার উপস্থিতিতে ৭৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ৬৭ বোতল ফেনসিডিল, ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬০ গ্রাম গাঁজা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধ্বংস করা হয়।

ওইসময় কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব ভৌমিক, কোর্ট সহকারি উপ-পরিদর্শক ফাতেমা বেগমসহ আদালতের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!