ads

শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নৃ-জনগোষ্ঠির বীর মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থী সম্মাননা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
আগস্ট ২৪, ২০২৪ ৯:১৭ অপরাহ্ণ

শেরপুরে নৃ-জনগোষ্ঠির এক বীর মুক্তিযোদ্ধা এবং সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হাজং সম্প্রদায়ের এক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়েছে। সম্মাননাপ্রাপ্তরা হলেন হলেন শ্রীবরদী উপজেলার রাণীশিমুল এলাকার বীর মুক্তিযোদ্ধা জ্যোতীষ চন্দ্র বর্মন এবং এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ঝিনাইগাতীর নওকুচি গ্রামের সৌহার্দ্য রায় তারক।

Shamol Bangla Ads

২৪ আগস্ট শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মাণনা অনুষ্ঠানে অতিথিরা ওই মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীর হাতে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। ইন্টারন্যাশনাল ইনডিজিনাস ডে উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর, কোচ আদিবাসী ইউনিয়ন, এসআইএল-বাংলাদেশ, আইইডি, হাজং সমাজ কল্যাণ সংগঠন যৌথভাবে এ সম্মাণনা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে কোচ, হাজং, বর্মন ও গারো জাতিগোষ্ঠির সাংস্কৃতিক প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠিত হয়।

কোচ নেতা নিপুরাম চন্দ্র কোচের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে নৃ-জনগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন, নীলমাধব হাজং, মিঠুন কোচ, উদীচী সংগঠক এসএম. আবু হান্নান, সিপিবি নেতা সোলায়মান আহমেদ, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

এ অনুষ্ঠান থেকে নৃ-জনগোষ্ঠির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে নৃ-জনগোষ্ঠিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের নৃ-জনগোষ্ঠিদের জন্য পৃথক ভুমি কমিশন এবং নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় শেরপুর জেলায় একটি নৃ-জনগোষ্ঠিদের কালচারাল একাডেমী স্থাপনের প্রয়োজনীয়তা ও দাবী জানান। অনুষ্ঠানে কোচ, গারো, হাজং, বর্মন, বানাই, রাজবংশী, হদি জনগোষ্ঠির অর্ধ-শতাধিক নারী-পুরুষ ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সুুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

Need Ads