ads

বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রেমসংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন, আহত ৩

স্টাফ রিপোর্টার
আগস্ট ২২, ২০২৪ ১:৪৪ অপরাহ্ণ

শেরপুরে প্রেমসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। ২১ আগস্ট বুধবার রাতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া নামাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন স্থানীয় মো. শামসুল হকের ছেলে ও ২ সন্তানের জনক। সাজ্জাদ ছোটবেলা থেকেই তার মায়ের সাথে নানা কছিম উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছিলেন।

Shamol Bangla Ads

এদিকে এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হচ্ছেন সাজ্জাদের মামা মুক্তার আলী, তার ছেলে মামুন ও শামীম।

জানা যায়, শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া নামাপাড়া গ্রামের আবু রায়হানের কন্যা গত দুইদিন আগে নিখোঁজ হয়। পরে তাকে বুধবার ঢাকা থেকে বাড়ি নিয়ে আসে পরিবারের লোকজন। ওই ঘটনায় প্রতিবেশী সাজ্জাদ হোসেনকে দায়ী করে মেয়ের পরিবার। পরে বুধবার রাত ১০টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আবু রায়হান ও তার লোকজন সাজ্জাদের বাড়িতে হামলা করে কুপিয়ে ভাংচুর ও লুটপাট করে। ওইসময় বাধা দিতে গেলে সাজ্জাদ, মুক্তার আলী, মামুন ও শামীমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। আর বাকী ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার দুপুরে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!