ads

রবিবার , ১৮ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর কারাগার থেকে লুট হওয়া আরও একটি অস্ত্র উদ্ধার

খবর টি পড়েছেন : ৫০৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা কারাগার থেকে লুট হওয়া আরও একটি শর্টগান ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Shamol Bangla Ads

১৭ আগস্ট শনিবার রাতে জেলা আনসার ভিডিপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের কার্যালয়ের গেইটের সামনে ময়লা–আবর্জনা স্তূপের ওপর কালো বস্তায় মোড়ানো অবস্থায় ওই শর্টগান ও কার্তুজটি উদ্ধার করে। ১৮ আগস্ট রবিবার বিকেলে সেনাবাহিনীর ক্যাম্পে কারা কর্তৃপক্ষের কাছে উদ্ধার করা অস্ত্র ও গুলি হস্তান্তর করা হয়।

শেরপুর জেলা কারাগারের কর্মকর্তারা জানান, গত ৫ আগস্ট এক সহিংসতায় দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট করে। ওই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার হতে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ৯টি অস্ত্র ও ৩৩১ রাইন্ড গুলি ছিনিয়ে নিয়ে যায়।

Shamol Bangla Ads

ওইসব অস্ত্র কোথাও পাওয়া গেলে অথবা কারো নিকট থাকলে নির্ভয়ে শেরপুর সেনা ক্যাম্পে শহীদ স্মৃতি স্টেডিয়ামে জমা দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। পরে এ পর্যন্ত ৮টি অস্ত্র ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ১টি শর্টগান ও ২৯৯টি গুলি উদ্ধার হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কোটা আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের নিয়ে অশালীন… পরবর্তী সংবাদ শেরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads