ads

শনিবার , ১৭ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার বিচারের দাবিতে নকলায় বিএনপি ও যুবদলের প্রতিবাদ সভা

জাহাঙ্গীর হোসেন, নকলা
আগস্ট ১৭, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ

শেরপুরের নকলায় গুম, খুন, গণহত্যা এবং শেখ হাসিনার বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে বিএনপি। ১৭ আগস্ট শনিবার বিকেলে নকলা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি ও যুবদলের আয়োজনে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান।

Shamol Bangla Ads

নকলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সারোয়ার জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহমুদুল হক দুলাল, পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব কামরুল আলম খান লিটন, পৌর বিএনপি’র সদস্য সচিব সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, সদ্য সচিব মুরাদুজ্জামান মাসুম, পৌর যুবদলের আহবায়ক মশিউর রহমান লোটাস, নকলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন মাস্টার, পৌর যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব এনামুল হক পান্নু প্রমুখ।

আরও বক্তব্য দেন নকলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইসমাঈল হোসেন, সাবেক সভাপতি আলম মিয়া, শাহাদত হোসেন ও মনতাজ আলী, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, আমিরুল ইসলাম, আসাদুল হক, বিল্লাল হোসেন, আব্দুল আজিজ, আব্দুল মালেক, বাদশা মিয়া, রতন মিয়া ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নকলা ইউনিয়ন যুবদলের আহবায়ক মন্তাজ আলী। প্রতিবাদ সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের সকলস্তরের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!