ads

বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৫, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী।

ওইসময় বক্তারা বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আমাদের দলীয় কোন মিছিল-মিটিংসহ কোন কার্যক্রম করতে দেয়নি। হাসিনা সরকার সারাদেশে এমন নির্যাতন চালিয়েছে যে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হলো। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যে দুঃশাসন চালিয়ে ঘুম, খুন, নির্যাতন করেছে তাতে আগামী ৫০ বছরেও তাদের চেহারা দেখা যাবে না।

Shamol Bangla Ads

সমাবেশে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আব্দুল আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, আবু রায়হান রূপন, মোঃ সাইফুল ইসলাম, আতাহারুল ইসলাম আতা, অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল ইসলাম, আমিনুল ইসলাম শিপন, শফিকুল ইসলাম গোল্ডেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!