ads

বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা ওয়াসার এমডি তাকসিম খানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৫, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ। তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন। ১৫ আগস্ট বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ওয়াসা) আবুল কালাম আজাদ।

Shamol Bangla Ads

তিনি জানান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ। তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই তাকসিম এ খান এক দিনও নিজের দপ্তরে আসেননি। তিনি দেশে আছেন, নাকি বিদেশে চলে গেছেন, সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি।

Shamol Bangla Ads

তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই অনেকেই ধারণা করছেন তিনি হয়তো যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!