ads

বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি : প্রণয় ভার্মা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৪, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ চালিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা। ১৪ আগস্ট বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র-বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার।

Shamol Bangla Ads

পরে সাংবা‌দিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনো এজেন্ডা ছিল না। দুই দে‌শের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি।

Shamol Bangla Ads

অন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি কূটনীতিক মন্ত্রণালয়ে আসেন। প্রায় ঘন্টাখানেক চলে বৈঠক। তবে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে করা প্রশ্নের জবাব দেন‌নি প্রণয় ভার্মা।

Need Ads
error: কপি হবে না!