ads

রবিবার , ১১ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বজ্রপাতে ২ কৃষি শ্রমিকের মৃত্যু

রেজাউল করিম বকুল
আগস্ট ১১, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে আমন ধানের চারা রোপন করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। ১১ আগষ্ট রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার সিংগাবরনা ইউনিয়নের নবীনপুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলো মামুন মিয়া (৪০) ও সাদু মিয়া ( ৬০)। মামুন নবীনপুর গ্রামের সিরাজুল হক ওরফে ভুড্ডুস মিয়ার ছেলে। সাদু মিয়া পার্শ্ববর্তী বগুলাকান্দি গ্রামের মৃত ফজল হকের ছেলে।

Shamol Bangla Ads

এলাকাবাসী জানান, রবিবার  বিকালে কৃষক মামুন ও সাদু মিয়া মাঠে আমন ধানের চারা রোপনের কাজ করছিলেন।  এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বৃষ্টির সাথে বজ্রপাত হলে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মামুন ও সাদু মিয়া। পরে স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। মামুনের ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। অপরদিকে সাদু মিয়ার ২ ছেলে ও ২ মেয়ে সন্তান। এ ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান লিটুল। তিনি বলেন, ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে বকশিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত  চিকিৎসক  জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বজ্রপাতে ওইজনের মৃত্যু হয়েছে।

Need Ads
error: কপি হবে না!