ads

শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
আগস্ট ১০, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে আমন ধানের জমিতে বজ্রপাতে সোহেল রানা (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১০ আগস্ট শনিবার দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার কোন্নগর গ্রামের জামাল উদ্দীনের ছেলে।

Shamol Bangla Ads

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কৃষক সোহেল রানা বাড়ির পাশে মাঠে আমন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় ও বজ্রপাত হয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়।

Need Ads
error: কপি হবে না!