ads

শুক্রবার , ৯ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবুজের পরিবারের পাশে সাবেক এমপি রুবেল

রেজাউল করিম বকুল
আগস্ট ৯, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সবুজ মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। তিনি ৯ আগস্ট শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের রুপারপাড়া গ্রামের শহীদ সবুজ হাসানের বাড়িতে যান।

Shamol Bangla Ads

ওইসময় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। পরে তিনি শহীদ সবুজের পিতা আজহার আলীর হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দেন।

ওইসময় সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, শহীদ সবুজের জীবনের মূল্য আমরা দিতে পারবো না। শহীদ সবুজ নিজেই একটা ইতিহাস। একটা স্বৈরশাসককে হটিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার মাধ্যমে এই তরুণরাই ইতিহাস রচনা করছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ৪ আগস্ট শ্রীবরদীর রুপারপাড়ার আজহার আলীর ছেলে এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া শেরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে গিয়ে গুলিতে নিহত হন।

Need Ads
error: কপি হবে না!