ads

শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামী লীগের শনিবারের ‘শোক মিছিল’ বাতিল

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে ৩ আগস্ট শনিবার বিকালে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে দুর্যোপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত এ শোক মিছিল বাতিল করেছে দলটি। ২ আগস্ট শুক্রবার রাতে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এক বার্তায় এ তথ্য জানান৷

Shamol Bangla Ads

এর আগে এই শোক মিছিল কর্মসূচি দেওয়া হয়েছিল শুক্রবার ৷ পরে শুক্রবার বাদ আসর সারা দেশে সকল মসজিদে দোয়া ও মোনাজাতের কর্মসূচি দেওয়া হয় ৷ পরদিন (শনিবার) বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে এ ‘শোকমিছিল’ কর্মসূচির কথা জানানো হয়েছিল।

শোকমিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে বলা হয়।

Shamol Bangla Ads

তবে শুক্রবার রাতে সায়েম খান এক বার্তায় জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগামীকাল আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোকমিছিল হবে না।

Need Ads
error: কপি হবে না!