ads

বৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামপুরা বিটিভি সেন্টারে আগুন

খবর টি পড়েছেন : ৩০১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের গেট ও ভেতরে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের কার্যালয়ে আগুন দেওয়া হয়।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত রামপুরা-বাড্ডা পুরো সড়ক ছিল শিক্ষার্থী ও স্থানীয়দের দখলে। বাঁশ, লোহার রড নিয়ে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের সঙ্গে স্থানীয়দের দেখা যায়।

পরে বিকেলের দিকে পুলিশ সাঁজোয়া যান নিয়ে এসে টিয়ারশেল ছুড়ে, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন গলিতে ঢুকে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে বনশ্রী ফরাজী হাসপাতালে নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আজ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন পরবর্তী সংবাদ ‘কমপ্লিট শাটডাউনে’ দেশজুড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত ১০

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads