ads

বৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোটা সংস্কারে প্রয়োজনে সংসদে আইন পাস: জনপ্রশাসনমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৬৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী প্রয়োজনে সংসদে আইন পাস করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। ১৮ জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‌‘প্রয়োজন হলে সংসদে আইন পাস হতে পারে আলোচনার মাধ্যমে, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Shamol Bangla Ads

কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী নির্বাহী বিভাগ কাজ করবে জানিয়ে তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।’

এর আগে দুপুরে জাতীয় সংসদ ভবনে আইন, বিচারক ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তাকে এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তারা শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবির সঙ্গে একমত। প্রয়োজনে আজকেই তারা আলোচনায় বসতে রাজি। একই সঙ্গে কোটা নিয়ে আপিল বিভাগের শুনানির তারিখ এগিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।

Shamol Bangla Ads

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছে শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত হয়ে পড়েছে ঢাকাসহ সারাদেশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোটা সংস্কারের পক্ষে সরকার, শিক্ষার্থীরা চাইলে আজই আলোচনা… পরবর্তী সংবাদ ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads