ads

বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংঘর্ষ ও প্রাণহানির জন্য সামাজিক যোগাযোগমাধ্যম দায়ী : পলক

খবর টি পড়েছেন : ৩১৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Shamol Bangla Ads

তিনি বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম দায়ী। মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার ফলে সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। এ জন্য ফেসবুক দায়ী।’ ১৭ জুলাই বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সরকার উদ্বিগ্ন। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানাই। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু দেখে যাচাই-বাছাই না করেই শিক্ষার্থীরা যেন কোনো সিদ্ধান্ত না নেন।’

Shamol Bangla Ads

তৃতীয় পক্ষের উসকানিতে শিক্ষার্থীদের সহিংস পথ বেছে না নেওয়ার আহ্বান জানিয়ে পলক বলেন, ‘আবেগের প্রকাশ যেন বিবেকের সঙ্গে করা হয়। কোটা আন্দোলনে মিথ্যা গুজব ছড়ানো বন্ধ করতে সরকার পদক্ষেপ নেওয়ার অনুরোধ করলেও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কথা শুনছে না।’ তিনি বলেন, ‘আমরা ফেসবুক, এক্সসহ (সাবেক টুইটার) সবাইকে শেষবারের মতো সতর্ক করছি—সরকারের নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকাসহ ৬ জেলায় বিজিবি মোতায়েন পরবর্তী সংবাদ সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads