ads

সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
জুলাই ১৫, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মনির (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ জুলাই সোমবার দুপুরে গ্রেফতারকৃত মনিরুল ইসলাম মনিরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Shamol Bangla Ads

এর আগে ১৪ জুলাই রবিবার গভীর রাতে উপজেলার সমশ্চূড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুল ইসলাম উপজেলার পশ্চিম সমশ্চূড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মনিরুল ইসলাম মনিরকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

এ ব‍্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!