ads

রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
জুলাই ১৪, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মো. আমির হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ জুলাই রবিবার দুপুরে গ্রেফতারকৃত আমির হোসেনকে শেরপুর আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠায়।

Shamol Bangla Ads

এর আগে শনিবার রাতে উপজেলার আন্ধারুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হোসেন ওই এলাকার মৃত আব্দুল কাদিরের পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আন্ধারুপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। ওইসময় আমির হোসেনকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, ২ কেজি গাঁজাসহ আমির হোসেনকে গ্রেফতারের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads