ads

শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরিজন সম্প্রদায়ের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে শেরপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
জুলাই ১৩, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

ঢাকার মিরনজিল্লা হরিজন সম্প্রদায়ের দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে শেরপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৩ জুলাই শনিবার বিকেলে শহরের পৌর টাউন হল মোড়ে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের উদ্যোগে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুরের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারওয়ার জাহান তপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি সভাপতি শান্ত রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ বর্মণ, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা হরিজন, শহর যুব ঐক্য পরিষদের সভাপতি পিপুল সরকার, সাধারণ সম্পাদক সোহাগ চন্দ্র দে, নালিতাবাড়ী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি কালা চান পাল, শ্রীবরদী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি লিটন প্রসাদ রায় প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!