শেরপুরের ঝিনাইগাতীতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচীর আওতায় ৭ জন ভিক্ষুকের মাঝে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়বর্ধনশালী সামগ্রী ও অনুদান বিতরণ করা হয়েছে।

১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন ২ জন ভিক্ষুককে দুটি অটোরিক্সা, ১ জনকে ভ্যানগাড়ি, ২ জনকে ২টি গরু এবং ২ জনকে মনোহারি দোকানের মালামাল প্রদান করা হয়।




