ads

শনিবার , ৬ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির উদ্যোগে শেরপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
জুলাই ৬, ২০২৪ ১:৪৩ অপরাহ্ণ

‘শেরপুর জেলা সমিতি, ঢাকা’র উদ্যোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ৫ জুলাই শুক্রবার সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ডিপিডিসি) এর নেতৃত্বে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের পাঁচটি গ্রামে ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এদিন বন্যার্তদের প্রত্যেককে এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, আধা কেজি চিনি, শুকনো বিস্কুট, কেক, ওরস্যালাইন ইত্যাদি বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ত্রাণ বিতরণকালে প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক বলেন, শেরপুরের ঝিনাইগাতীসহ বেশ কিছু ইউনিয়ন এবং গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। এ সময় তিনি সরকারি ত্রাণ সহযোগিতা জোরদার করার আহ্বান জানান এবং সেই সঙ্গে সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।
শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী ও শেরপুর জেলা সমিতির সদস্য মহিউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ি ঢলে কিছুদিন পরপর শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী প্লাবিত হয়ে যাচ্ছে। এর জন্য সরকারকে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। তিনি শেরপুর জেলা সমিতিকে মানবতার পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন করিম আহম্মেদ মুন্না, দপ্তর সম্পাদক মো. লতিফুল ইসলাম নিপুল, প্রচার সম্পাদক বদিউজ্জামান রিপন তালুকদার, সদস্য মিজানুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত ২৭ জুন শেরপুর জেলা সমিতি ঢাকা’র নতুন নির্বাচন হয়। যেখানে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব জনাব মো. নজরুল ইসলাম। নির্বাহী সভাপতি হয়েছেন জনাব মো. আবদুস সামাদ, সাবেক সিনিয়র সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় ও চেয়ারপার্সন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক। সমিতির ৮১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সবাই শেরপুর জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও সকলের সহযোগিতা কামনা করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!