ads

বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ৪৭২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নীরব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ জুলাই বুধবার সন্ধ্যায় উপজেলার দহেরপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত নীরব দহেরপাড় গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

মৃত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশু নীরব প্রতিবেশী লাবলু মিয়ার বাড়িতে টিউবওয়েলের সাথে লাগানো বৈদ্যুতিক মোটরের সংযোগস্থলের রড স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইসময় কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Shamol Bangla Ads

এদিকে মর্মান্তিক ওই ঘটনায় কান্না থামছে না ওই শিশুর মা লিপা বেগমসহ তার পরিবারের সদস্যদের। তাদের মাঝে নেমেছে শোকের ছায়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা যুবলীগের কর্মীসভা, সদস্য সংগ্রহ ও নবায়ন… পরবর্তী সংবাদ শেরপুরে ছুরিকাঘাতে গৃহকর্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads