ads

বুধবার , ৩ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় ২০ জনকে পুনর্বাসন

স্টাফ রিপোর্টার
জুলাই ৩, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

শেরপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় ২০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। ২ জুলাই মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০ জন অসহায় ভিক্ষুকের মাঝে মুদি দোকানের মালামালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

মালামাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।

ওইসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশনের কর্মকর্তা রাজীব আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ওইসময় বক্তারা বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে যে কাজ করতে ইচ্ছুক সে মোতাবেক তাদের মুদি দোকানের সামগ্রীসহ অন্যান্য মালামাল কিনে দেওয়া হয়েছে। ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেছেন।

Need Ads
error: কপি হবে না!