ads

বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তা ও খাবার বিতরণ

খবর টি পড়েছেন : ৪১২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৩ জুলাই বুধবার দুপুরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের নির্দেশনায় ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল তার নিজ কার্যালয়ে ঝিনাইগাতী সদর ইউনিয়নের দিঘীরপাড় পালপাড়া এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ওইসব সহায়তা তুলে দেন।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেনসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে ৬ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ৪টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২ জুলাই মঙ্গলবার টানা বর্ষণ ও মহারশী নদীর পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারসহ দিঘীরপাড় গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে বেশ কিছু বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবুবকরের মৃত্যুবার্ষিকী… পরবর্তী সংবাদ শেরপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads