ads

মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১০ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১০ দিন পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২ জুলাই মঙ্গলবার বিকেল তিনি গুলশানের বাসায় ফেরেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

Shamol Bangla Ads

গত ২৫ জুন খালেদা জিয়ার হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়। এ বিষয়ে জাহিদ হোসেন বলেন, পেসমেকার বসানোর পর এখন তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। সে কারণে তাকে আজ বিকেল ৫টার পর হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। বাসায় রেখেই তাকে আগের মতো চিকিৎসা দেবেন চিকিৎসকেরা।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ জুন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দ্রুত তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তার হার্টে তিনটি ব্লক ছিল। আগে একটা রিং পরানো হয়েছিল।

Shamol Bangla Ads

সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে গত ২৩ জুন সাবেক প্রধানমন্ত্রীর হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!