ads

মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৪০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলা উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় আশ্রয়ণ-২ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে গণপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, দেশের সকল ভূমিহীন ও আশ্রয়হীন মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ভূমিহীন ও আশ্রয়হীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী উপহার হিসেবে ২ শতাংশ জমি ও পাকা ঘর দিয়েছেন। ফলে সবাই জমি ও ঘরের মালিক হয়েছেন। ঘরের আশেপাশের জমিতে কৃষি আবাদ করে এবং গবাদি পশুপাখি লালন পালনের মাধ্যমে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় এ বিষয়ে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে তা বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ করানো হয়েছে। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে প্রতিটি পুনর্বাসিত পরিবারের লোকজন খুব সহজে স্বাবলম্বী হতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, ভাইস চেয়ারম্যান আবু হামযা কনক ও লাকী আক্তার।

Shamol Bangla Ads

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন ও বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রমুখ।

ওইসময় সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, গণপদ্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা ইউপির চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ফারুক, উরফা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নুরে আলম ভূট্টো, গনপদ্দী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে রাস্তার পাশ থেকে কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত, ৩…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads