ads

বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পৌরসভার ১১২ কোটি ৮১ লাখ টাকার বাজেট ঘোষণা

খবর টি পড়েছেন : ৩৯৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১১২ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আয়-ব্যয় হিসাব পড়ে শোনান বাজেট পেশ করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলীম আলম।

Shamol Bangla Ads

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ১৯ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৪৩৬ টাকা আয় ও ১৮ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকা ব্যয় এবং সরকারি মঞ্জুরি, কোভিড-১৯ প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, আইইউজিআইপি, সিআরডিপি-৩ প্রকল্প এবং মূলধনসহ ৯৩ কোটি ৪০ লক্ষ ৪১ হাজার ১৭৯ টাকা আয় ও ৭৯ কোটি ৯৬ লাখ ৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। আর উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর আহসুল আলম নাহিদ। অনুষ্ঠানে ঘোষিত বাজেট এবং পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সমস্যার বিষয় নিয়ে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, সঞ্জীব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল, ফজলুল করিম সুরুজ, জিএইচ হান্নান, মহিউদ্দিন সোহেল, আসাদুজ্জামান মুরাদ, মারুফুর রহমান, ইউসুফ আলী রবিন, জাহিদুল ইসলাম সৌরভ প্রমুখ।

Shamol Bangla Ads

ওইসময় অন্যান্যের মধ্যে পৌর প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম ও কামাল হোসেন, পৌর সচিব আবু লাইস মো. বজলুর রহমান, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিমসহ অন্যান্য কাউন্সিলর এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে আওয়ামী লীগের সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads