ads

বুধবার , ২৬ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বাইক চালানোর দায়ে ৩ কিশোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার
জুন ২৬, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ

শেরপুরে মদ্যপ অবস্থায় রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে চালানোকালে ৩ কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ২৫ জুন মঙ্গলবার রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের কাজীবাড়ী পুকুরপাড় এলাকার শামীম চৌধুরীর ছেলে আনজুম চৌধুরী আবিদ (১৭), পাকুরিয়া ফকিরপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে তানজিরুল ইসলাম সাদী (১৭) ও ঝিনাইগাতী উপজেলার জগৎপুর এলাকার হারু চন্দ্র দের ছেলে উদয় দে (১৬)।

বুধবার জেলা পুলিশের ফেসবুক পেইজের এক বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, মঙ্গলবার রাত ১০টার দিকে শেরপুর সদর থানার বিভিন্ন এলকায় থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল এবং পুলিশ পিকআপ গাড়িযোগে বখাটে উৎপাত প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণসহ চুরি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন এলাকায় মহড়া পরিচালনা করা হয়। ওইসময় সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজারে পাঁকা রাস্তার উপর হতে সাইলেন্সারবিহীন দুটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে মোটর সাইকেল চালানোর সময় ওই ৩ কিশোরকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

পরে তাদের দেহ তল্লাশী করাকালে শরীর ও মুখ থেকে মদ পান করার তীব্র গন্ধ পাওয়া যায়। পরে গ্রেফতারকৃত আনজুম চৌধুরী আবিদ ও উদয় দে চালিত রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন দুইটি মোটরসাইকেল জব্দ করে তাদের জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করা হলে প্রত্যেকেই মদ পান করেছে বলে জানান জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!