ads

সোমবার , ২৪ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশেই যথাযথ চিকিৎসা চলছে খালেদা জিয়ার : সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৫৬
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ২৪ জুন সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

Shamol Bangla Ads

মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন, সেই হাসপাতাল থেকে সেটি পাচ্ছেন বলেই এখন পর্যন্ত সুস্থ আছেন। তার যেসব অসুখ আছে তারমধ্যে কিছু সারার মতো না, সেগুলোকে ট্রিটমেন্ট করে কমিয়ে রাখতে হবে।

আনিসুল হক আরও বলেন, যখন দেশের চিকিৎসকরা মনে করেছিলেন বাইরে থেকে চিকিৎসক এনে তার কিছু চিকিৎসা করতে হবে, তখন সরকার কিন্তু এর অনুমতি দিতে কার্পণ্য করেনি। সে সময়ও আমি সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছি। আমার জন্য খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না, যারা এই কথা বলছেন তারা নিজেকেই হাস্যরসে পরিণত করছেন।

Shamol Bangla Ads

ভারসাম্য ঠিক নেই বলেই বিএনপির এসব বলছে উল্লেখ করে তিনি বলেন, সংবাদ সম্মেলন করে যদি তারা আমার প্রতি রাগ, উষ্মা প্রকাশ করতে চান সেটা তাদের ব্যাপার। বাংলাদেশে সবকিছুর স্বাধীনতা আছে। তারা সেটা করতে পারে, কিন্তু আমি আশা করবো তারা সত্য কথা বলবে এবং ব্যক্তিগত আক্রমণ করবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে নিবন্ধিত সিমের প্রায় অর্ধেক নিষ্ক্রিয় : পলক পরবর্তী সংবাদ ভারত সফর ছিল সংক্ষিপ্ত, কিন্তু অত্যন্ত ফলপ্রসূ :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads