ads

সোমবার , ২৪ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২৪, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ওই কেবিনে সিসিইউয়ের সব ধরনের সুবিধা রাখা হয়েছে। ২৪ মে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে খালেদা জিয়াকে কেবিনে হস্তান্তর করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

Shamol Bangla Ads

শায়রুল কবির খান বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে আজ বিকেল ৪টা ৩০ মিনিট দেশনেত্রী খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে নেওয়া হয়েছে। ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন কেবিনে নেওয়ার বিষয়টি অবহিত করেছেন।

গতকাল রবিবার সন্ধ্যায় খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। তার আগে গত ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাস কষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Shamol Bangla Ads

এর আগে, গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র থেকে আসে তিনজনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

Need Ads
error: কপি হবে না!