ads

রবিবার , ২৩ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ফুফাতো ভাইয়ের ধর্ষণের শিকার কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ২৩, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ফুফাতো ভাইয়ের ধর্ষণের শিকার এক কিশোরী (১৪) ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উরফা ইউনিয়নের শালখা গ্রামে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২২ জুন শনিবার নকলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ কিশোরীর ফুফাতো ভাই শাহিন মিয়াকে (২৮) গ্রেফতার করেছে। ২৩ জুন রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শাহিন স্থানীয় হাবিবুর রহমানের ছেলে।

Shamol Bangla Ads

পারিবারিক সূত্র ও লিখিত অভিযোগে জানা যায়, একই গ্রামের পাশাপাশি বাড়ি ও আত্মীয়তার সুবাদে ওই কিশোরীদের বাড়িতে শাহিনের অবাধ যাতায়াত ছিল। সেই সুযোগে শাহিন মামাবাড়িতে ওই কিশোরী মামাতো বোনকে বেশ কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে । এতে কিশোরী ৭ মাসের অন্ত:স্বত্ত্বা হয়ে পড়ে।

মামলার বাদী কিশোরীর পিতা জানান, হঠাৎ মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করি। জিজ্ঞাসাবাদে মেয়ে আমাদের কাছে সব ঘটনা খুলে বলে। পরবর্তীতে আমি থানায় হাজির হয়ে ন্যায়বিচার চেয়ে ভাগ্নে শাহিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করি।

Shamol Bangla Ads

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, কিশোরীর পিতার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। শাহিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!