ads

শনিবার , ২২ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবী-সাংবাদিক মুন্নীর মাতৃবিয়োগ

স্টাফ রিপোর্টার
জুন ২২, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ

শেরপুরের বীর মুক্তিযোদ্ধা মো. আমির ফারুকের স্ত্রী শামছুন্নাহার (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। তিনি ২১ জুন শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Shamol Bangla Ads

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি জেলা পরিষদের প্যানেল মেয়র, জেলা যুবমহিলা লীগের সাবেক আহবায়ক, জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নীর মা ছিলেন। একইদিন বাদ মাগরিব শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Shamol Bangla Ads

এদিকে তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু গভীর শোক প্রকাশ করেছেন।

Need Ads
error: কপি হবে না!