ads

বুধবার , ১৯ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতুতে ঈদযাত্রার ৯ দিনে ২৯ কোটি টাকা টোল আদায়

খবর টি পড়েছেন : ৩১০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঈদযাত্রার যানবাহন থেকে ৯ দিনে পদ্মা সেতুতে ২৯ কোটি ৩১ লাখ ৭১ হাজার টাকা টোল আদায় হয়েছে। ১০ থেকে ১৮ জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বিবিএ’র অতিরিক্ত প্রকৌশলী আমিরুল হায়দার চৌধুরী জানান, ঈদযাত্রার এই ৯ দিনে দুই প্রান্ত দিয়ে ২ লাখ ৫২ হাজার ২৬৯টি যানবাহন পারাপার হয়।

Shamol Bangla Ads

তিনি আরও জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে গত ১৪ জুন। এদিন আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার টাকার টোল। ১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার টাকা। ১৬ জুন আদায় হয় ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার টাকা। ১৭ জুন ঈদের দিন টোল আদায় হয় ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার টাকা ও ১৮ জুন আদায় হয় ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা।

এর আগে গত ১০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার টাকা। ১১ জুন আদায় হয় ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার টাকা। ১২ জুন আদায় হয় ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা। ১৩ জুন আদায় হয় ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার টাকা।

Shamol Bangla Ads

এই সময়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোট টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু পরবর্তী সংবাদ জননী সাহসিকা কবি সুফিয়া কামালের জন্মদিন আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads